​মিজানুর রহমান, ফেনী
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দলছুট ভোটারদেরও আস্থার প্রতীক আব্দুল আউয়াল মিন্টু

আবদুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত
আবদুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর বিজয় কেবল দলীয় জয় নয়, বরং তার ‘ব্যক্তি ইমেজের’ এক বিশাল পরীক্ষা হিসেবে দেখছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচনী মাঠের ব্যবধান বলছে, দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আবদুল আউয়াল মিন্টু যদি প্রার্থী না হতেন তবে বিএনপির জন্য এ আসন রক্ষা করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত।

​ফেনী-৩ আসনে এবার লড়াই হয়েছে মূলত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিকের মধ্যে। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে দুই মিত্র শক্তির মুখোমুখি লড়াইয়ে ভোটের মাঠ সরগরম ছিল।

বেসরকারি ফলাফলে দেখা গেছে, মিন্টু পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানিক পেয়েছেন ১,০৮,১৬০ ভোট। প্রায় ৪৯ হাজার ভোটের এই ব্যবধান আপাতদৃষ্টিতে বড় মনে হলেও নির্বাচনী প্রচারণার গভীরতা বিশ্লেষণ করলে অন্য এক চিত্র ফুটে উঠে।

​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিকের জন্য জামায়াত এ আসনে তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল। দাগনভূঞা ও সোনাগাজীর প্রতিটি ঘরে ঘরে জামায়াত-শিবিরের কর্মীরা সুশৃঙ্খলভাবে প্রচারণা চালিয়েছে। বিশেষ করে তরুণ ভোটার এবং ধর্মীয় ভোটব্যাংককে নিজেদের পক্ষে টানতে মানিক সফল হয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, বিএনপির সাংগঠনিক নানা দুর্বলতার বিপরীতে জামায়াতের এই সুসংগঠিত প্রচারণা বিএনপির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

​স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, আবদুল আউয়াল মিন্টুর মতো একজন হেভিওয়েট এবং ক্লিন ইমেজের প্রার্থী না থাকলে এই ব্যবধান উল্টে যেতে পারত। তাদের মতে, মিন্টুর ব্যক্তিগত দান-অনুদানে গড়া বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, দীর্ঘদিনের সমাজসেবা এবং একজন বড় শিল্পোদ্যোক্তা হিসেবে তার গ্রহণযোগ্যতা সাধারণ ভোটারদের ধানের শীষের দিকে টেনেছে। এমনকি অনেক দলছুট বা নিরপেক্ষ ভোটারও কেবল ‘মিন্টু সাহেবের’ ব্যক্তিগত ইমেজের কারণে তাকে ভোট দিয়েছেন।

​বিপরীতে, বিএনপির স্থানীয় পর্যায়ের অভ্যন্তরীণ কোন্দল ও সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে মিন্টুর ব্যক্তি ইমেজই ছিল প্রধান হাতিয়ার। যদি এখানে কম পরিচিত বা বিতর্কিত কোনো প্রার্থী থাকত, তবে জামায়াতের সুসংগঠিত প্রচারণার মুখে বিএনপি ১ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না।

​বিশ্লেষকদের অভিমত, ফেনী-৩ আসনে এবারের জয়টি বিএনপির সাংগঠনিক জয়ের চেয়ে আবদুল আউয়াল মিন্টুর ব্যক্তিগত ইমেজের জয় হিসেবেই বেশি পরিচিতি পাবে। জামায়াত যেভাবে কোমর বেধে মাঠে নেমেছিল, তাতে মিন্টু ফ্যাক্টর কাজ না করলে ফলাফল অন্যরকম হতে পারত।

​উল্লেখ্য, নির্বাচনের আগে থেকেই দুই দলের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছিল। তবে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয়ী হয়ে আবদুল আউয়াল মিন্টু প্রমাণ করলেন যে, প্রতিকূল পরিস্থিতিতেও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডই ভোটারদের আস্থার প্রধান কেন্দ্রবিন্দু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X