সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ম নয়, আমাদের কাছে মুখ্য দেশের মানুষ : তারেক রহমান

সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সবাই বিএনপি করি। আমরা শান্তিতে বিশ্বাস করি। সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একসঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে জাত-পাত মুখ্য নয়, ধর্ম মুখ্য নয়, মুখ্য হচ্ছে দেশের মানুষ। কাজেই আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে চাই। আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে একমাত্র সম্ভব দেশ ও জনগণের প্রকৃত সমস্যাগুলোর সমাধান করা।

তিনি বলেন, ভোট ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে সারাজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন সিরাজগঞ্জের মেরি। এ রকম হাজারও মেরি বাংলাদেশে রয়েছেন। যে মানুষগুলো গত ১৬-১৭ বছর ধরে প্রতিবাদ করেছেন, তা কীসের প্রতিবাদ? গত ৫ আগস্ট যারা পালিয়ে গেছেন তারা আপনাদের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়েছিল, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই মেরিসহ আমাদের হাজার হাজার ভাইবোন নির্যাতিত হয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছেন। এমনকি বহু মানুষ জীবন উৎসর্গ করেছেন।

এই মানুষগুলোর আত্মত্যাগের প্রতিদান দিতে হলে শুধু মিটিং করলে হবে না। তাদের প্রতিবাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে, তাদের প্রতিবাদ ছিল সারা বাংলাদেশের মানুষের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। এই অধিকারকে ফিরিয়ে আনতে হলে অবশ্যেই ১২ তারিখে আপনাদের সোচ্চার হতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্কে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন বিকেল ৩টা ৩৫ মিনিটে জনসভা মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রিয় নেতার উপস্থিতিতে মুহুর্মুহু করতালি ও স্লোগানে মুখরিত হয় জনসভাস্থল। ১৯ বছরেরও বেশি সময় পর তারেক রহমান সিরাজগঞ্জে আসেন। তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শনিবার সকাল ১০টা থেকেই জনসভাস্থলে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে আসতে থাকেন। দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিসিক শিল্পপার্ক মাঠ। ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো মাঠ। বিকাল পৌনে ৩টার দিকে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে নির্বাচনী জনসভা শুরু হয়। এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ ছাড়াও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, আমিরুল ইসলাম খান আলীম, পাবনা-৪ হাবিবুর রহমান হাবিব, সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী এম আকবর আলী, পাবনা-৫ আসনের প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী এমএ মুহিত, সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী সেলিম রেজা, পাবনা-১ আসনের প্রার্থী শামসুর রহমান, পাবনা-২ আসনের প্রার্থী সেলিম রেজা হাবিব, পাবনা-৩ আসনের প্রার্থী হাসান জাফির তুহিন প্রমুখ।

প্রসঙ্গত, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ডিসেম্বরে সিরাজগঞ্জে এসেছিলেন। তিনি ২৪ ডিসেম্বর কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে আনল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১০

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১১

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৩

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৪

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৫

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১৬

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৮

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৯

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

২০
X