ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গণভোট নিয়ে তর্কের জেরে যুবককে ছুরিকাঘাত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন গণভোট নিয়ে তর্কে জড়িয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে সাকিব (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত সাকিব আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সাকিব ওই এলাকার ইউসুফ বাবুল মাস্টারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, একই বাড়ির তারেকের সঙ্গে আসন্ন গণভোটের ‘হ্যাঁ-না’ নিয়ে নিয়ে আলোচনা হয় তার। এতে সাকিব ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেন। তাদের আলোচনা গড়ায় কথা কাটাকাটিতে। একপর্যায়ে সাকিব তারেককে চড় মারেন। এ ঘটনার জের ধরে একইদিন বিকেলে সাকিবের সঙ্গে তারেক ও তার ভাই ইসমাইলের বাকবিতণ্ডা হয়।

পরিবারের দাবি, ওই দিন রাতে কাউসার মোল্লার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সাকিবকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার পর থেকে তারেক ও তার ভাই পলাতক রয়েছেন।

সাকিবের মা শাহানারা বেগম বলেন, ‘হ্যাঁ–না’ ভোট নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আমার ছেলে তারেককে চড় দেয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়। কিন্তু রাতে আমার ছেলের ওপর হামলা চালিয়েছে। তার গলায় দুটি ও পেটে একটি ছুরিকাঘাত করা হয়েছে। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

এদিকে, শনিবার (৩১ জানুয়ারি) ফরিদগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় সাকিবকে নিজেদের কর্মী হিসেবে দাবী করেছেন জামায়াত মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি করেন।

তবে সাকিব কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় বলে দাব করেছে তার পরিবার।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ১২ই ফেব্রুয়ারি আলাদা ব্যালটে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X