কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননে গত ২ মার্চ থেকে পুনরায় শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ৩০ ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১ হাজার ৩৪৭ সেনা। গত তিন দিনেই আহত হয়েছেন ৪৫ জন।

সোমবার ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে দেশটির একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় লেবাননে সামরিক অভিযান কিছুটা কমিয়ে আনা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা কিছু এলাকায় তাদের সেনা মোতায়েন থাকবে।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, দক্ষিণ লেবাননের তথাকথিত ‘ইয়েলো লাইন’ এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে যেখানে সেনারা অবস্থান করছে, সেখান থেকে সরে যাওয়ার কোনো নির্দেশ এখনো দেওয়া হয়নি।

অন্যদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ সময় লেবাননের একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে, দক্ষিণ লেবাননের আলি আল-তাহের পাহাড়ের দিকে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহন লক্ষ্য করে দুটি রকেট ছোড়ে হিজবুল্লাহ। পরে হিজবুল্লাহ জানায়, তারা রকেট ও ড্রোন হামলা চালিয়ে একটি ইসরায়েলি সামরিক দলকে পিছু হটতে বাধ্য করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X