আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

স্বামী-সন্তান নিয়ে বাবার জন্য ভোট চাইলেন মেয়ে 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভোটের প্রচারণায় মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভোটের প্রচারণায় মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির নির্বাচনী প্রচারণায় সরাসরি মাঠে নেমেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে দলের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আখাউড়া পৌর এলাকার আজমপুর, খড়মপুর ও সড়ক বাজারে গণসংযোগ করেন মুনিয়া। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে মুনিয়ার সঙ্গে ছিলেন তার স্বামী আশফাক জামিল রহমান এবং ছেলে তারিফ রহমান। এমনকি মুশফিকুর রহমানের এক নাতিকেও প্রচারণায় অংশ নিতে দেখা যায়, যা এলাকাজুড়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

দলীয় সূত্রে জানা গেছে, সকালে আজমপুর এলাকা থেকে গণসংযোগ শুরু হয়। বাজারে বাজারে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন মুনিয়া। পরে খড়মপুর গ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি। বিকেলে সড়ক বাজারের দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

মুশফিকুর রহমানের মেয়েকে সরাসরি ভোটের মাঠে দেখে ভোটারদের মধ্যেও উৎসাহ লক্ষ করা যায়। বিশেষ করে তরুণ ও তরুণীরা মুনিয়ার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন। এতে দলের নেতাকর্মীরাও উজ্জীবিত হয়ে ওঠেন।

দিনভর গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, সহসভাপতি বাহার মিয়া, আবুল ফারুক বকুল, শেখ আইয়ুবুর রহমান, কাজী শরীফ খাদেম, ইয়ার হোসেন শামীম, সোহাগ খান, মহিলা দলের সাবেক সভাপতি জান্নাত পারভিন স্মৃতি, যুবদল নেতা নাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।

গণসংযোগ শেষে মেহভীন রহমান মুনিয়া বলেন, আজ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছি। মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সাড়া পাচ্ছি, তাতে আমি অভিভূত। সবাই আমার বাবাকে চেনে। মানুষ বিশ্বাস করে, তিনি আবার এমপি হলে এলাকার উন্নয়ন হবে।

তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X