মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৮:২৩ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

নিহত ইশা সাহু (৩৭)। ছবি : সংগৃহীত
নিহত ইশা সাহু (৩৭)। ছবি : সংগৃহীত

ভারতের হায়দ্রাবাদের মিয়াপুর এলাকায় ছয় মাস বয়সী শিশুকে কোলে নিয়ে একটি আবাসিক ভবনের ষষ্ঠ তলা থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে শিশুটি।

শনিবার (১৩ জুন) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নিহত নারীর নাম ইশা সাহু (৩৭)। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে তিনি শিশুকন্যাকে কোলে নিয়ে ভবন থেকে লাফ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিচে পড়ার সময় শিশুটি প্রথমে একটি সুরক্ষাবেষ্টনী বা ফেন্সের ওপর পড়ে, পরে মাটিতে পড়ে। এতে মারাত্মক আঘাত থেকে বেচে যায় সে। স্থানীয় বাসিন্দারা দ্রুত শিশুটিকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে চিকিৎসাধীন থাকলেও তার অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ইশা তীব্র অনিদ্রা, উদ্বেগ এবং সন্তান জন্মের পর দেখা দেওয়া বিষণ্নতার (পোস্টপার্টাম ডিপ্রেশন) উপসর্গে ভুগছিলেন।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা একটি মামলা দায়ের করেছি এবং তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক চাপে ভুগছিলেন। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

ইশা ও তার স্বামী দুজনই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে ওই আবাসিক কমপ্লেক্সে বসবাস করতেন। মর্মান্তিক এ ঘটনায় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X