শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদী-৩ আসনে বিএনপি প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ

গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী মনজুর এলাহী। ছবি : কালবেলা
গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী মনজুর এলাহী। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৩ শিবপুর আসনে প্রচার প্রচারণা জমে উঠেছে। গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী মনজুর এলাহী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চক্রধা ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক করে নির্বাচনী প্রচারণা চালান তিনি। চক্রধা ইউনিয়নের বিভিন্ন হাটবাজার পাড়া মহল্লা, দোকান পাট এবং বিভিন্ন পয়েন্টে গণসংযোগ ও প্রচারণা চালান বিএনপি প্রার্থী মনজুর এলাহী।

এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। সাধারণ মানুষ ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে স্লোগান দেন ধানের শীষের কর্মী ও সমর্থকরা।

নির্বাচনী প্রচার ও গণসংযোগ এবং পথ সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মোল্লা, সদস্য সচিব আবেদ হাসান জজ মিয়াসহ উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনে নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত ভোট প্রার্থনায় পাড়ায়-মহল্লার বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে রাজনীতির সঙ্গে জড়িত নয়, সমাজের এমন কিছু প্রভাবশালী লোকজনও উন্নয়নের পক্ষে ধানের শীষ মার্কার প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করছেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X