দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু

দাগনভূঞা উপজেলায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
দাগনভূঞা উপজেলায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দাগনভূঞা উপজেলার পৌরসভাধীন দুলামিয়া কটনমিলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। অন্যথায় ইরাক, লিবিয়া, সুদান ও আফগানিস্তানের মতো ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে বাংলাদেশ। দেশকে রক্ষা করতে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানাই। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। সম্প্রতি সারাদেশে জামায়াতের অপপ্রচার সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, জামায়াত ভীত হয়ে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা বিনা ভোটে নির্বাচিত হওয়ার চেষ্টা করছে। আগামী নির্বাচনের পর তাদের কোথাও মেম্বার পদে নির্বাচিত হতে দেওয়া হবে না। এলাকার উন্নয়নে মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সমাজ এবং হিন্দু সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে, একই দিন বিকেলে দাগনভূঞা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী শোডাউনে অংশ নেন বিএনপির এই শীর্ষ নেতা। শোডাউনে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেয়।

মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, সিনিয়র সাংবাদিক ছলিম উল্যাহ মেজবাহসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X