দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পাশাপাশি কবরে শায়িত তিন বন্ধু

পাশাপাশি কবরে শায়িত তিন বন্ধুর কবর। ছবি : কালবেলা
পাশাপাশি কবরে শায়িত তিন বন্ধুর কবর। ছবি : কালবেলা

একসাথে চলাফেরা, খেলাধুলা, লেখাপড়ায় সহপাঠী ছিলেন সাইফ, রহমত ও সাহাবী। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার ইচ্ছে ছিল তাদের। সেই স্বপ্নকে সাগরে ভাসিয়ে একসাথে পরপারে চলে গেলেন তিন বন্ধু। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চৌহদ্দিপাড়া গ্রামে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগরগামী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সাহাবী (১৪) ও রহমত আলী (১৪) মারা যাওয়ার একদিন পর রোববার (০৯ ফেব্রুয়ারি) অপর বন্ধু সাইফ আলী ও না ফেরার দেশে চলে গেছেন। তারা তিনজন দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রহমত, সাহাবী ও সাইফ তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে হাজিপাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এ সময় তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত আলী ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। রোববার মধ্যরাতে সেখানে তার মৃত্য হয়।

সোমবার সকাল ১১টার দিকে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দুই বন্ধুর কবরের পাশেই সাইফকে দাফন করা হয়। একসঙ্গে পড়াশোনা করা তিন বন্ধুর এমন মর্মান্তিক বিদায়ে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত সাইফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুর্ঘটনায় নিহত তিন বন্ধুকে তাদের এলাকার একই কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X