দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি গণতন্ত্র ও ভোটে বিশ্বাস করে : খন্দকার মোশাররফ

গৌরীপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা
গৌরীপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা

বিএনপি সবসময়ই গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-১ আসনে মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় গৌরীপুর মুন্সি ফজলুল রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপি কখনোই বন্দুকের নল কিংবা অবৈধ ক্ষমতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে না। জনগণের ভোটেই ক্ষমতার বৈধতা আসে, এটাই বিএনপির রাজনীতির মূল দর্শন।’

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। এ দলের রাজনীতি জনগণকে সঙ্গে নিয়েই পরিচালিত হয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য।

দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও আহবায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

এতে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সরকার, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার প্রমুখ।

এসময় দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X