শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

৭ লাখ টাকাসহ আটক ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড

শরীয়তপুরে আটক জামায়াত কর্মী। ছবি : কালবেলা
শরীয়তপুরে আটক জামায়াত কর্মী। ছবি : কালবেলা

শরীয়তপুরের নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও কাগজপত্রসহ গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নড়িয়া পৌর এলাকার বৈশাখীপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক গোলাম মোস্তফা শহিদ সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জলিল মাস্টারের বাড়িতে কয়েকজন টাকা ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করেছেন এমন সংবাদের ভিত্তিতে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

পরে আটক চারজনের মধ্যে মো. গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ব্যাগে কিছু টাকা পাওয়া যায়। পরে ঘটনাস্থলে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসেন। যাচাই-বাছাই শেষে জানতে পারি সেখানে ৭ লাখ ২০ হাজার টাকা ছিল। পরে ম্যাজিস্ট্রেট একজনকে দুই বছরের কারাদণ্ড দেন এবং অন্যদের ছেড়ে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১০

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১১

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১২

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৩

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৪

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৫

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৬

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৭

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৮

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৯

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

২০
X