কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রের ‘বিশেষ মুহূর্ত’ ধারণে আইফোন পুরস্কারের ঘোষণা এনসিপি প্রার্থীর

কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপি নেতা ড. আতিক মুজাহিদ
কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপি নেতা ড. আতিক মুজাহিদ

ভোটকেন্দ্রের ‘বিশেষ মুহূর্ত’ ধারণ করে পাঠালে আইফোন পুরস্কারের ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় রাজারহাট, ফুলবাড়ি ও কুড়িগ্রাম সদর উপজেলার ভোটারদের উদ্দেশ্যে আতিক মুজাহিদ বলেন, কুড়িগ্রামের ছাত্র-জনতা ও সকল তরুণদের বলছি, তোমরা কাল তোমাদের হাতে থাকা ডিভাইস দিয়ে ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিয়ে আমাদের ট্যাগ করতে পারো কিংবা আমাদের নম্বরে পাঠাতে পারো। আমরা তোমাদের পাঠানো ভিডিও বা ছবি দেখে যার ভিডিও সবচেয়ে বেশি তথ্যবহুল হবে, তাকে আইফোন পুরস্কৃত করবো।

এ সময় তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, বুঝেছো তো কোন ধরনের ভিডিও করতে হবে। তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ভোটকেন্দ্রে অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোট কিংবা সহিংসতার মতো ঘটনা ঘটলে সেগুলো ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি।

আতিক মুজাহিদ দাবি করেন, এটি মূলত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার একটি উদ্যোগ। তার ভাষায়, প্রতিটি মুঠোফোনধারী সচেতন নাগরিককেই যেন একেকজন গণমাধ্যম হিসেবে ভূমিকা রাখতে পারেন; সেই লক্ষ্য থেকেই এই পরিকল্পনা।

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোটের প্রতীক শাপলা কলির ব্যাপক সাড়া রয়েছে। তবে আমাদের আশঙ্কা, প্রতিপক্ষ জনপ্রিয়তা দেখে ভোটকেন্দ্র দখল বা অনিয়মের চেষ্টা করতে পারে। সেই ভয় থেকেই আমরা চাই সামাজিক আন্দোলনের মাধ্যমে সবাই কেন্দ্র পাহারায় এগিয়ে আসুক। সেখান থেকেই এই পুরস্কার প্রদানের পরিকল্পনা।

তার এ ঘোষণাকে ঘিরে নির্বাচনী এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ভোটকেন্দ্র পর্যবেক্ষণের এই উদ্যোগ নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করতে পারে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১১

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১২

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৩

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৪

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৫

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৬

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৭

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৮

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৯

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

২০
X