নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার  

অভিযানে অস্ত্র, কিছু তাজা ককটেল উদ্ধারসহ ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। ছবি : কালবেলা
অভিযানে অস্ত্র, কিছু তাজা ককটেল উদ্ধারসহ ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার পর সেনাবাহিনীর অভিযানে একটি অস্ত্র ও কিছু তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটিতে অভিযানে এ উদ্ধার ও আটকের ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জ সেনাবাহিনী ও মুন্সীগঞ্জ পুলিশ সুত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

মুন্সীগঞ্জ সেনাবাহিনী সুত্রে জানা গেছে, নাহিদ নামে একজনকে গতকাল (বুধবার) রাতে মোল্লাকান্দি থেকে আটক করা হয়েছিল। আজ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনীর অভিযানে গতকাল আটক নাহিদের বাসস্থান ও আশেপাশের এলাকা থেকে একটি অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সজীব দে জানান, নাহিদের নামে মুন্সীগঞ্জ সদর থানায় কমপক্ষে ১৫টি মামলা আছে। তবে সে কার পক্ষে কাজ করা সেটা আমরা নিশ্চিত হতে পারিনি।

সকাল ১০টার দিকে ধানের শীষের প্রার্থী মো কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো মহিউদ্দিন এর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো মমিনুল ইসলাম।

তবে, এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায় নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X