সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে বিএনপির বহিষ্কৃত ৫ নেতার ভরাডুবি

সিলেটে বিএনপির বহিষ্কৃত ৫ নেতা। ছবি : সংগৃহীত
সিলেটে বিএনপির বহিষ্কৃত ৫ নেতা। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৮ আসনে ভূমিধস জয় পেলেও স্বস্তিতে নেই বিএনপির ৫ বহিস্কৃতরা। বিভাগের পাঁচটি আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতারা শেষ পর্যন্ত কেউই জয়ের মুখ দেখেননি। একটি আসনে তাদের প্রার্থী হওয়াই জোটের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

দলীয় মনোনয়ন না পেয়ে কিংবা জোটগত সমঝোতা উপেক্ষা করে প্রার্থী হওয়ায় নির্বাচনের আগেই তাদের দল থেকে বহিষ্কার করা হয়। তবুও ভোটের মাঠ ছাড়েননি তারা। প্রচারে সরব উপস্থিতি থাকলেও ফলাফলে মেলেনি প্রত্যাশা।

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনটি বিএনপি জোটের শরিক বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়া হয়। জোটের প্রার্থী ছিলেন উবায়দুল্লাহ ফারুক। কিন্তু জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) স্বতন্ত্র প্রার্থী হন। বিদ্রোহী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হলেও তিনি মাঠে থাকেন।

ফলাফলে দেখা যায়, ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মুফতি আবুল হাসান ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়ে জয়ী হন। উবায়দুল্লাহ ফারুক পান ৬৯ হাজার ৭৭৪ ভোট। আর বিদ্রোহী মামুনুর রশীদ পান ৫৭ হাজার ২৫১ ভোট। বিশ্লেষকদের মতে, বিদ্রোহী প্রার্থীর প্রাপ্ত ভোট জোটের প্রার্থীর পরাজয়ে বড় ভূমিকা রেখেছে।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হন। তিনি পান ৪২ হাজার ২২৬ ভোট।

এ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে জয়ী হন। খেলাফত মজলিসের প্রার্থী পান ১৪ হাজার ২০৩ ভোট।

সুনামগঞ্জ-৪ (সদর-বিশম্ভরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হন দেওয়ান জয়নুল জাকেরীন। ভোটে তিনি পান ২৬ হাজার ৩০৭ ভোট। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নুরুল ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী পান ৭৫ হাজার ৭৩৫ ভোট।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি নেতা মো. মহসিন মিয়া স্বতন্ত্র প্রার্থী হন। তিনি পান ৩৪ হাজার ১৪৭ ভোট। এ আসনে বিএনপির দলীয় প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে জয়ী হন। খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী পান ৫০ হাজার ২০৪ ভোট।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী হন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। তিনি পান ২৪ হাজার ৬৩৭ ভোট। এ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী পান ৫৬ হাজার ১৩২ ভোট।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X