কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ এএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সাহায্য চাওয়া সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তা চাওয়া প্রার্থী। ছবি : কালবেলা
নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তা চাওয়া প্রার্থী। ছবি : কালবেলা

রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল নির্বাচনে অংশ নিয়ে জামানত হারিয়েছেন। তিনি ছড়ি’ প্রতীক নিয়ে মাত্র ২৬৬ ভোট পেয়েছেন। নির্বাচনের আগেই প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করে আলোচনায় আসেন তিনি।

নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালা অনুযায়ী, মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, এ আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নাসিরুল হক সাবু ‘কলস’ প্রতীকে সর্বোচ্চ ৩৬ হাজার ৩৩৮ ভোট পান। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহা. আব্দুল মালেক ‘হাতপাখা’ প্রতীকে পান ৮ হাজার ৫০৩ ভোট। খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকে পান ৩২১ ভোট।

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. আব্দুল মালেক মণ্ডল ‘ছড়ি’ প্রতীকে পান ২৬৬ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান ‘লাঙ্গল’ প্রতীকে পান ২ হাজার ৫২ ভোট। গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ ‘ট্রাক’ প্রতীকে পান ৬৩৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ‘ফুটবল’ প্রতীকে পান ১ হাজার ২১৯ ভোট।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি আব্দুল মালেক মণ্ডল জানান, তিনি কালুখালী উপজেলার সূর্যদিয়া দাখিল মাদ্রাসায় সুপার পদে শিক্ষক হিসেবে কর্মরত। ২০০৮ সাল থেকে প্রায় ১৮ বছর ধরে তার প্রায় ১৮ লাখ টাকা বেতন বকেয়া রয়েছে। আর্থিক সংকটের কারণে তিনি নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছাপানোসহ প্রয়োজনীয় প্রচারণা কার্যক্রম চালাতে পারছেন না বলেও উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১০

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১১

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১২

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৩

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৪

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৫

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৬

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৭

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৮

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৯

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

২০
X