মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বাবরের আসনে জামানত হারালেন দুই নারী

জলি তালুকদার ও চম্পা রানী সরকার। ছবি : কালবেলা
জলি তালুকদার ও চম্পা রানী সরকার। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন দুই নারী প্রার্থী। তারা হলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট।

অন্যদিকে, জামানত হারানো প্রার্থীদের মধ্যে জলি তালুকদার কাস্তে প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৫৯ ভোট। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার কোদাল প্রতীকে পেয়েছেন মাত্র ২৮২ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। নির্বাচনে মোট ২ লাখ ৬ হাজার ৩০৭টি বৈধ ভোট পড়েছে এবং বাতিল হয়েছে ৬ হাজার ১০৬টি ভোট। এই আসনে ভোট পড়ার হার ৫৬.৬০ শতাংশ।

নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট প্রদত্ত বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পাওয়া বাধ্যতামূলক। সেই হিসেবে এই আসনে জামানত রক্ষায় একজন প্রার্থীকে ন্যূনতম ২৫ হাজার ৭৮৮টি ভোট পেতে হতো। জলি তালুকদার ও চম্পা রানী সরকার উভয়েই এই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X