চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা

রহিম ভূট্টুকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত
রহিম ভূট্টুকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রহিম ভূট্টু (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক লেনদেনকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, লিটন নামে এক ব্যক্তি মাদক কেনার জন্য আমজাদ কথিত এক মাদক ব্যবসায়ীর কাছে টাকা দেন। নির্ধারিত সময়ে মাদক সরবরাহ না হওয়ায় টাকা ফেরত নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জেরে চাচাতো ভাই আল-আমিন বিষয়টি জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

অভিযোগ অনুযায়ী, আল-আমিনের ছোট ভাই আমির হোসেনকে সম্রাট মাঝি কৌশলে ওই এলাকার আমতলী নামক নির্জন স্থানে ডেকে নেন। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা বেলাল, আমজাদ ও খোকন মাঝি তাকে বেদম মারধর করে গুরুতর আহত করেন।

নিহতের স্বজন ফিরোজ জানান, আমির হোসেন ওই বিরোধের সঙ্গে জড়িত ছিলেন না। মারধরের পর স্থানীয়রা আমিরকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এর ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে দুইপক্ষের মধ্যে ফের বিরোধ দেখা দেয়। আমিরকে মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের গালিগালাজ করেন পিতা রহিম ভূট্টু দালাল। এতে ক্ষিপ্ত হয়ে বেলাল, আমজাদ, খোকন, সাগর ও সম্রাট কলেরহাট রাস্তার মাথায় তাকে পেছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রহিম ভূট্টুকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলাম সুমন তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শশিভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহত রহিম ভূট্টুর নামে পূর্বের চারটি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X