নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন মহাসড়কে তীব্র যানজট 

ছুটি শেষে একযোগে রাস্তায় নেমেছে পণ্যবাহী ট্রাক, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
ছুটি শেষে একযোগে রাস্তায় নেমেছে পণ্যবাহী ট্রাক, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

নির্বাচনী ছুটি শেষে একযোগে রাস্তায় নেমে পড়া পণ্যবাহী যানবাহনের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা স্থবির হয়ে আছে যান চলাচল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে তিন মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বিশেষ করে কাচপুর ও মদনপুর এলাকায় পরিস্থিতি বেশি জটিল হয়ে ওঠে। সকাল থেকেই বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

স্থানীয়রা জানান, নির্বাচনের কারণে কয়েকদিন পণ্যবাহী ট্রাক ও কভার্ডভ্যান চলাচল বন্ধ ছিল। ছুটি শেষ হতেই সব যানবাহন একসঙ্গে সড়কে নামায় এই অচলাবস্থার সৃষ্টি হয়। রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের পণ্য পরিবহনের চাপও হঠাৎ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যাত্রীবাহী বাসের চাপ তুলনামূলক কম হলেও পণ্যবাহী ট্রাক ও কভার ভ্যানের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি।

এদিকে ঢাকা-সিলেট মহাসড়ক-এর কয়েকটি অংশে চলমান সড়ক সম্প্রসারণ কাজ যানজট বাড়িয়ে তুলেছে। লেন সংকুচিত হয়ে যাওয়ায় সামান্য চাপেই দীর্ঘ সারি তৈরি হচ্ছে।

কাচপুর হাইওয়ে থানা-র ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান জানান, ‘ছুটি শেষে পণ্যবাহী যানবাহন একযোগে চলাচল শুরু করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। মদনপুরের পরের সড়কগুলো এখনো তুলনামূলক স্বাভাবিক আছে। তবে চাপ কমতে কিছুটা সময় লাগবে।’

ছুটি-পরবর্তী এই যানজটে কর্মস্থলে ফেরা মানুষ থেকে শুরু করে জরুরি পণ্য পরিবহন- সব ক্ষেত্রেই দেখা দিয়েছে বড় ধরনের বিঘ্ন। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X