সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু   

বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ফাইল ছবি
বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ফাইল ছবি

রাজনীতির দীর্ঘ পথচলার পর এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। আর প্রথম লড়াইয়েই জয়, সঙ্গে মন্ত্রিত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। দীর্ঘ ৫৪ বছর পর দাগনভূঞা উপজেলা থেকে এই প্রথম কেউ সংসদ সদস্য নির্বাচিত হলেন। তার সঙ্গে যুক্ত হয়েছে মন্ত্রিত্বের স্বীকৃতি। এতে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলাজুড়ে শুরু হয়েছে আনন্দ উদ্‌যাপন, চলছে মিষ্টি বিতরণ।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, এই অর্জন শুধু একজন নেতার নয়, পুরো এলাকার মানুষের প্রত্যাশার প্রতিফলন। জেলাজুড়ে এখন উৎসবের আবহ।

নির্বাচনে তিনি পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট। ভোটের এই ব্যবধান এলাকায় তার গ্রহণযোগ্যতারই ইঙ্গিত দেয় বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

১৯৪৯ সালের ২২ ফেব্রুয়ারি দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা শুরু ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে মেরিন ট্রান্সপোর্টেশনে উচ্চতর ডিগ্রি ও এমএসসি সম্পন্ন করেন।

ব্যবসায়ী হিসেবেও তিনি সুপরিচিত। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নেতৃত্বেও ছিলেন সক্রিয়। পারিবারিকভাবেও তিনি একটি পরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তার বাবা প্রয়াত আলহাজ সফি উল্যাহ দাগনভূঞা উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন। ভাই আকবর হোসেন দাগনভূঞা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) চেয়ারপার্সন। বড় ছেলে তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু বলেন, ফেনী-৩ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিল। বিপুল ভোটে নির্বাচিত হয়ে পূর্ণমন্ত্রী হওয়ায় এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন এখন বাস্তব রূপ পাবে বলে তারা আশাবাদী।

প্রথম নির্বাচনী লড়াইয়ে জয় এবং সরাসরি মন্ত্রিসভায় স্থান পাওয়া নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। এই অর্জনের মধ্য দিয়ে ফেনী-৩ আসন জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে। এখন সবার দৃষ্টি, প্রতিশ্রুত উন্নয়ন কত দ্রুত বাস্তবে রূপ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X