নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ এএম
অনলাইন সংস্করণ

জনগণের আস্থা ধরে রাখাই প্রশাসনের প্রধান দায়িত্ব : চট্টগ্রামের জেলা প্রশাসক

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারি কর্মচারীরা জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, নাগরিক যেন প্রশাসনের দোরগোড়ায় এসে নিশ্চিতভাবে বলতে পারে- ‘আমি আমার সেবা পেয়েছি’ এই আস্থা ও নিশ্চয়তা তৈরি করাই এখন আমাদের প্রধান দায়িত্ব। বুধবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, জনগণ প্রশাসনের ওপর যে আস্থা রেখেছে, তা ধরে রাখা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। দায়িত্বশীলতা ও ভালোবাসা থাকলে কোনো কাজই কঠিন মনে হয় না—এ কথা বোঝাতে তিনি বলেন, ৪০ কেজির বস্তা তুলতে কষ্ট হয়, কিন্তু ৬০ কেজির সন্তানকে কোলে নিতে কষ্ট হয় না; কারণ সেখানে ভালোবাসা থাকে। সিন্ডিকেট, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, কোনো ধরনের অনিয়ম বা অপরাধ মেনে নেওয়া হবে না। লক্ষ্য একটি নিরাপদ রাষ্ট্র গড়া—যেখানে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে এবং আইনের চোখে সবাই সমান থাকবে।

নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতির বহুল প্রত্যাশিত নির্বাচন উৎসবমুখর ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে। এখন সময় দায়িত্বশীলতার সঙ্গে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার। তিনি আরও বলেন, অফিস সময়ের মধ্যে কাজ শেষ করলেই দায়িত্ব শেষ নয়; কাজের প্রভাব কতটা পড়ল এবং মানুষ কতটা উপকৃত হলো—সেটিই মূল বিবেচ্য। দেশের সম্পদ সীমিত উল্লেখ করে জাহিদুল ইসলাম মিঞা বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্র ও জনগণের প্রকৃত প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। আমরা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ—কোনো ব্যক্তির কাছে নয়। দৃশ্যমান ও টেকসই উন্নয়নই প্রশাসনের লক্ষ্য হওয়া উচিত। মতবিনিময় সভায় জলাবদ্ধতা, খাল খনন ও ড্রেজিংসহ স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।

জেলা প্রশাসক জানান, এসব বিষয়ে দ্রুত প্রতিবেদন সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এবং বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১০

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৩

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৪

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৫

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৬

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৭

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৮

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৯

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

২০
X