রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

 ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত সেই যুবক গ্রেপ্তার 

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম জাসন । ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম জাসন । ছবি : কালবেলা

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা রাইস মিলপাড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত সাব্বির (২২) হত্যার সঙ্গে জড়িত অভিযুক্ত মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার পবা উপজেলার চরখিদিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. গাজিউর রহমান বলেন, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মূল হোতাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজুর পর তাকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে হাজির করা হবে।

এর আগে এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সপুরা এলাকার টিটিসির সামনে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। তারা 'ফাঁসি চাই, ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই' ও 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব নাসহ বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস সড়কে জ্বালানো আগুন নিয়ন্ত্রণে নেন। পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।

এলাকাবাসীর দাবি, সাব্বির শান্ত-শিষ্ট ও ভদ্র স্বভাবের ছিলেন। সামান্য বিষয়কে কেন্দ্র করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে মূল আসামিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এদিকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল বলেন, সাব্বির একজন মেধাবী বক্সিং খেলোয়াড় ছিলেন। খেলাধুলায় তার উজ্জ্বল সম্ভাবনা ছিল। আমরা একজন প্রতিভাবান খেলোয়াড়কে হারালাম। আমরা গ্রেপ্তার হওয়া আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

উল্লেখ্য যে, আজ দুপুর দেড়টার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন পবা রাইস মিল পাড়ার শাহিন ইসলামের ছেলে সাব্বির (২২) কে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার আমিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম জাসন (২৫) ফলকাটা ছুরি দিয়ে বুকে আঘাত করে। এতে সাব্বির গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১০

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৩

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৪

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৫

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৬

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৮

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৯

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

২০
X