জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বেগুনি তৈরির বেগুনে পোকা, অতঃপর... 

ইফতারির জন্য তৈরি বেগুনিতে পোকা। ছবি : কালবেলা
ইফতারির জন্য তৈরি বেগুনিতে পোকা। ছবি : কালবেলা

ইফতারির জন্য তৈরি বেগুনিতে পোকা পাওয়ার ঘটনায় জামালপুর শহরের দুইটি পরিচিত রেস্টুরেন্টসহ চারটি ইফতার প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর পৌর শহরে ভেজালবিরোধী যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ইফতারি প্রস্তুতের সময় কাটা বেগুনে সাদা পোকা নাড়াচাড়া করতে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করেন নিরাপদ খাদ্য কর্মকর্তারা। ঘটনাটি ঘটে শহরের তলমালতলা মোড় এলাকার তাজ ক্যাফে ও রংধনু রেস্টুরেন্টে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারশাল হোসেন অভির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে তলমালতলা মোড়ের বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানে বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ বিভিন্ন কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতিও পরীক্ষা করা হয়।

পরিদর্শন শেষে তাজ ক্যাফেকে ২০ হাজার টাকা এবং রংধনু রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের ফৌজদারি মোড়ে দুইটি অস্থায়ী ইফতার দোকানে খাবার ঢেকে না রাখার দায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অস্থায়ী দুধের বাজারেও অভিযান চালিয়ে দুধের মান পরীক্ষা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, রমজান মাসজুড়ে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১০

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১১

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

১২

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

১৩

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

১৪

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১৫

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১৭

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৮

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৯

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

২০
X