জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ এএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

জগন্নাথপুরে সরকারি রাস্তার গাছ কেটে দিলেন জামায়াত নেতা। ছবি : কালবেলা
জগন্নাথপুরে সরকারি রাস্তার গাছ কেটে দিলেন জামায়াত নেতা। ছবি : কালবেলা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পিয়ার আলী নামের এক জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার পাশে লাগানো দুটি গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত পিয়ার আলী জামায়াত ইসলামীর শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি।

জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসী রসুলপুর গ্রামের পিয়ার আলী ও আহবাব মিয়া গত ২০ ফেব্রুয়ারি কোনো ধরনের অনুমতি ছাড়া শ্রীরামিসি বাজার হতে মিয়ার বাজার রোডের সরকারি রাস্তার পাশে লাগানো ২টি গাছ কেটে নিয়েছেন। গাছের বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, পিয়ার আলী ও তার ভাই আহবাব হোসেন জামায়াত করেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা সরকারি জায়গার গাছ কেটে নিয়ে ২০ হাজার টাকায় বিক্রি করেছেন। প্রভাবশালী হওয়ার কারণে কেউ কথা বলছে না।

অভিযুক্ত পিয়ার আলী বলেন, যাতায়াতের সময় বিদ্যুতের তারে ও গাড়িতে লাগার কারণে সরল মনে গাছটি কেটে ফেলেছি।

মিরপুর, সৈয়দপুর শাহাড়পারা ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সজল তালুকদার বলেন, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা পিয়ার আলী ও আহবাব মিয়া সরকারি রাস্তার পাশে প্রাপ্তবয়স্ক দুটি গাছ কেটে নেওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করে রিপোর্ট করেছি।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, বিষয়টি শুনেছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X