ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

ভুক্তভোগী তরুণ-তরুণী। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী তরুণ-তরুণী। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

বুধবার (৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা কবিরুলের সঙ্গে ঈশ্বরদীর ওই তরুণীর পরিচয় ছিল। মঙ্গলবার (৩ মার্চ) কবিরুল ওই তরুণীর বাড়িতে গিয়ে রাত্রিযাপন করেন। বুধবার সকালে এলাকাবাসী একটি ঘরের ভেতর তাদের একসঙ্গে দেখতে পেয়ে আটক করে। উত্তেজিত জনতা দুজনকে গাছের সঙ্গে বেঁধে রাখে।

সলিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মন্ডল কালবেলাকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা কোনোমতেই ঠিক হয়নি।’

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পাবনা জেলা মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী বলেন, ‘এটি একটি অমানবিক কাজ। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। একটি সভ্য রাষ্ট্রে এমন কাজ নিন্দনীয়। যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা উচিত।’

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান বলেন, ‘ঘটনা জেনেছি। কিন্তু ঘটনাস্থল আমার না হওয়ায় বিষয়টি পাবনা সদর থানাকে জানানো হয়েছে।’

পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, ‘আমার বিষয়টি জানা নেই। খোঁজখবর নিয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X