পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১০:০৪ এএম
আপডেট : ১২ জুন ২০২৬, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

আহত স্কুলছাত্র। ছবি : কালবেলা
আহত স্কুলছাত্র। ছবি : কালবেলা

পাবনায় ক্লাস চলাকালে ফ্যান খুলে মাথায় পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণিতে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী পাবনা পৌরসদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে তামজিদ (১০)। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্কুল সূত্রে জানা গেছে, টিফিন শেষে ক্লাস শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে। ক্লাস চলাকালীন ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয়তলার ৪০৩ নম্বর রুমে পঞ্চম শ্রেণির ফ্যানটি হঠাৎ খুলে শিক্ষার্থী তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে যায়। পরে স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত স্কুলছাত্র তামজিদ বলেন, টিফিনের পরের ক্লাসে সিলিং ফ্যানটা আমার মাথার ওপর পড়ে। পাখাটা আমার মাথার ওপর পড়ে রক্ত বের হয়। তারপর সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায়।

পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও ওষুধসহ অভিভাবককে ডেকে এনে বুঝিয়ে দিয়েছি। তার আঘাত খুব গুরুতর নয়। যেহেতু দুর্ঘটনা সে কারণে তার পিতার কোনো অভিযোগ নেই।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, আমরা সবসময় স্কুলের বৈদ্যুতিক জিনিসগুলো চেক করি। এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই পুনরায় সব ফ্যান চেক করা হবে এবং ভেঙে যাওয়া ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান স্থাপন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাবন্দিদের জন্য বিশ্বকাপ দেখার ব্যবস্থা

বাতিল হয়নি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স, দাবি শিশির মনিরের

দুই লাখ ২০ হাজার টাকার নিচে মিলছে স্বর্ণ, নতুন দর কত

মালয়েশিয়ান শান্তিরক্ষীদের সামরিক যানে গোলাবর্ষণ

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

না ফেরার দেশে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

৫৮ বছর পর বাড়ি ফিরলেন দুলাল চৌধুরী

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

১০

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

১১

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

১২

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

১৩

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

১৪

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

১৫

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

১৬

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

১৭

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

১৮

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

১৯

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

২০
X