নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০১:৫১ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে হারানো ফোন মিলল নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জে উদ্ধার হওয়া হারানো মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দিচ্ছেন জেলা পুলিশের কর্মকর্তারা। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে উদ্ধার হওয়া হারানো মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দিচ্ছেন জেলা পুলিশের কর্মকর্তারা। ছবি : কালবেলা

হারিয়ে যাওয়া ৭৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখা। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে একটির মালিক ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

বুধবার (৪ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের তথ্য অনুযায়ী, এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৪ হাজার ৪১১ টাকা।

পুলিশ জানায়, বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে আইসিটি শাখার একটি বিশেষ টিম প্রযুক্তিগত অনুসন্ধান ও ট্র্যাকিংয়ের মাধ্যমে মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করে। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকানা নিশ্চিত করে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়।

উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে একটি ছিল স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা, যা ভারতের রাজস্থান রাজ্যের এক নাগরিকের। রাজস্থানে ফোনটি হারানোর পর তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ-এর সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রযুক্তিগত সহায়তায় সেটির অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়। ফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মালিকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মোবাইল হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা হলে প্রযুক্তিগত সহায়তায় উদ্ধার প্রক্রিয়া সহজ হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১২

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৪

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৫

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৬

আজকে স্বর্ণের বাজারদর

১৭

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৮

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৯

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

২০
X