নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বৈশ্বিক পরিস্থিতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে : জোনায়েদ সাকি

নারায়ণগঞ্জ শহরের লাভিস্টা রেস্টুরেন্টে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জোনায়েদ আব্দুর রহিম সাকি। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ শহরের লাভিস্টা রেস্টুরেন্টে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জোনায়েদ আব্দুর রহিম সাকি। ছবি : সংগৃহীত

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হচ্ছে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায়ও পড়ছে।

শনিবার (৭ মার্চ) নারায়ণগঞ্জ শহরের লাভিস্টা রেস্টুরেন্টে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার এই সময় মোকাবিলায় ধৈর্য, জাতীয় ঐক্য এবং সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। সরকার ও বিভিন্ন রাজনৈতিক শক্তির সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের অর্থনীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব।

তিনি আরও বলেন, জনগণের ভোট ও মতামতের ভিত্তিতেই একটি রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটই ক্ষমতার মূল ভিত্তি। তাই ভোটাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় গণতন্ত্র ও ন্যায়ের দাবিতে মানুষ আন্দোলন করেছে। ছাত্র, শ্রমিক, নারী-পুরুষসহ সমাজের নানা শ্রেণিপেশার মানুষের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়েছে। সেই ধারাবাহিকতায় একটি শক্তিশালী ও স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।

তিনি দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে কার্যকর ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। একই সঙ্গে সরকার ও বিরোধী দলের সমন্বিত উদ্যোগ দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অর্থনৈতিক খাতের প্রসঙ্গ তুলে সাকি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়ন নিশ্চিত করাই টেকসই উন্নয়নের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।

নারায়ণগঞ্জের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, শিল্প ও বাণিজ্যের দিক থেকে নারায়ণগঞ্জ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি শহর। তবে নগরীর স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও নাগরিক সুবিধার ক্ষেত্রে এখনও অনেক উন্নয়নের সুযোগ রয়েছে। এসব খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ, কাজী সেলিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X