রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৮:১৫ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল

ভোরে ঘাটে নোঙর করা ফেরি। ছবি: কালবেলা
ভোরে ঘাটে নোঙর করা ফেরি। ছবি: কালবেলা

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে নদী পারাপারের অপেক্ষায় যাত্রী ও যানবাহন আটকে পড়েছে।

সোমবার (৯ মার্চ) ভোর ৫টা ১০ মিনিটের পর থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি আটকে রয়েছে। একই সঙ্গে উভয় ঘাটে যাত্রীবাহী বাস, ট্রাক, পণ্যবাহী যানসহ বিভিন্ন ধরনের যানবাহন পারাপারের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে নদীতে দৃষ্টিসীমা কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ভোর ৫টা ১০ মিনিটের পর থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

তিনি আরও জানান, কুয়াশা কেটে দৃষ্টিসীমা স্বাভাবিক হলেই আটকে থাকা ফেরিগুলো চালু করা হবে এবং যাত্রী ও যানবাহন দ্রুত পারাপারের ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X