নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নিজ হাতে খাল খনন কাজ উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

খাল খনন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকের সাথে কথা বলছেন এমপি আনোয়ারুল হক। ছবি : কালবেলা
খাল খনন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকের সাথে কথা বলছেন এমপি আনোয়ারুল হক। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথেই হাঁটছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত তিলকখালী খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন।

সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে নিজ হাতে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে তিলকখালী খাল খনন কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা সংসদ সদস্যকে অনুসরণ করে কোদাল টুকরি নিয়ে মাটি কাটার কাজ করেন। সোমবার (৯ মার্চ) সদর উপজেলার মেদনি ইউনিয়নের কৃষ্ণখালী নামক স্থানে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ খাল খননের আয়োজন করে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান জানান, সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ৪ হাজার ২০ মিটার দীর্ঘ তিলকখালী খাল খনন করা হচ্ছে।

খাল পাড়ে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুর সঞ্চালনায় খাল খনন কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকেণা- ২ (সদর -বারহাট্টা) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী তোফায়েল হোসেনসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X