আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হেডফোন কানে রেললাইনে বসেছিলেন লিমন, অতঃপর...

আক্কেলপুর রেলস্টেশন। ছবি : কালবেলা
আক্কেলপুর রেলস্টেশন। ছবি : কালবেলা

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে মো. লিমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময়ে তিনি কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসেছিলেন।

বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের হালিরমোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লিমন (২০) ওই এলাকার মো. বাবু হোসেনের ছেলে। তাদের পরিবার দীর্ঘদিন ধরে রেলওয়ের জমিতে বসবাস করে আসছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হালিরমোড় এলাকায় লিমন নামের ওই যুবক কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের দিকে আসছিল। হুইসেল দিলেও তিনি শুনতে পান না। পরে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় তার শরীর কয়েক খণ্ড হয়ে যায়। খবর পেয়ে মৃতের পরিবারের লোকজন এসে লাশটি বাড়িতে নিয়ে যায়।

আক্কেলপুর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, ঘটনাটি সান্তাহার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১০

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১১

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১২

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৩

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৪

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৫

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৭

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৮

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

২০
X