মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাইবান্ধায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাদিয়াখালী স্টেশনের দক্ষিণে কাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়।

মৃত রেজিনা বেগম (৪০) ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী গ্রামের বদু মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, রেজিনা বেগম দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। মঙ্গলবার সকালে বোনারপাড়া থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি কাজীবাড়ি এলাকায় পৌঁছালে সেখানে রেজিনা বেগম ট্রেনের চাকার নিচে পড়ে যান। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বোনারপাড়া রেলওয়ে থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, ‘এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X