জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির ২ নেতা বহিষ্কার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে নাচ-গান ও অশ্লীল নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণের অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩১ মে) জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত বহিষ্কারপত্রে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা সত্ত্বেও তারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোনো শোক কর্মসূচি পালন করেননি। বরং নাচ-গান ও অশ্লীল নৃত্যানুষ্ঠানে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। এ ধরনের আচরণ দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল হওয়ায় তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কাররা হলেন— উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে শোক ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা ছিল। তবে ওই দিন আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে স্থানীয় যুবসমাজের ব্যানারে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাচ-গান ও অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারসহ ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়।

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যখন সারা দেশে বিএনপির নেতাকর্মীরা শোক কর্মসূচি পালন করছিলেন, তখন দলীয় পদে থেকে কেউ নাচ-গান ও আনন্দ-উৎসবে অংশ নিতে পারেন না। এটি দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি।’

তিনি আরও বলেন, ‘জেলা বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্যের নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ আয়োজন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের অসাংগঠনিক কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং সংগঠনের জন্য ক্ষতিকর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।’

জেলা বিএনপি জানিয়েছে, ৩০ মে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে জড়িত থাকার অভিযোগে সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা তদন্তে আরও সময় লাগবে, জানাল ভারতীয় কর্তৃপক্ষ

মার্কিন হামলায় মৃত্যুর আগে সুরেশ বলেছিলেন, ‘আমি নিরাপদে বাড়ি ফিরব’

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপে ডেকে ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি কানাডা-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

১০

ট্রাম্পবিরোধী বিক্ষোভ মামলার সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

১১

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

১২

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৩

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

১৪

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

১৫

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

১৬

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

১৭

মারা গেলেন জামায়াত নেতা

১৮

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

১৯

১৩ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X