পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইন চুরির সময় ৩ যুবক গ্রেপ্তার

রেললাইন চুরির সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। ছবি : কালবেলা
রেললাইন চুরির সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। ছবি : কালবেলা

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের আবাসিক কোয়ার্টারের আউট হাউসের ছাদ ভেঙে রেললাইন চুরির সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাহেবপাড়া এল-২১৮ নম্বর রেলওয়ে বাংলোর আউট হাউসে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পার্বতীপুর সাহেবপাড়া মহল্লার মিনহাজুল হকের দুই ছেলে মো. মেহেদী হাসান (২২) ও মো. অমিত হাসান (২০) এবং শহিদুল ইসলামের ছেলে মো. স্বাধীন ইসলাম (১৯)।

রেলওয়ে পুলিশ জানায়, গভীর রাতে আউট হাউসের ছাদ ভেঙে আনুমানিক ১০ ফুট দীর্ঘ একটি রেললাইন চুরির চেষ্টা করছিল একদল যুবক। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় আরও ৪-৫ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত রেললাইনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

এ ঘটনায় বুধবার সকালে পার্বতীপুর রেলওয়ে সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়ার্কার্স) মো. রাজা আলী শেখ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গতকাল বুধবার দুপুরে আসামিদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী জানান, রাষ্ট্রীয় সম্পদ চুরির খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইন-২০১৬ এর ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে পার্বতীপুর আরএনবি ইন্সপেক্টর মো. আহসান হাবীবকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X