কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নববধূর সাজে চিরনিদ্রায় মিতু, লাল ওড়না যখন শেষ শয্যার কাফন

হাসপাতালের স্ট্রেচারে নিথর পড়ে থাকা মার্জিয়া আক্তার মিতু। ছবি : সংগৃহীত
হাসপাতালের স্ট্রেচারে নিথর পড়ে থাকা মার্জিয়া আক্তার মিতু। ছবি : সংগৃহীত

যেই লাল ওড়নার আড়ালে লাজুক হাসি দিয়ে মুখ ঢাকার কথা ছিল নববধূর, সেই সোনালি পাড়ের ওড়নাটিই আজ তার শেষ বিদায়ের কাফন হয়ে রইল। পরনে দামি বেনারসি, গায়ে বিয়ের গয়না, আর দু’হাত ভরে রাঙানো টুকটুকে লাল মেহেদি— সবই ঠিক আছে, শুধু নেই সেই প্রাণোচ্ছ্বল হাসিমাখা মুখটি। হাসপাতালের স্ট্রেচারে নিথর পড়ে থাকা মার্জিয়া আক্তার মিতুর এই দৃশ্যটি দেখে আজ পাষাণ হৃদয়েও রক্তক্ষরণ হচ্ছে।

মাত্র দুদিন আগে কত স্বপ্ন আর আশা নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে পা বাড়িয়েছিলেন মিতু। নতুন সংসারে প্রবেশের সেই আনন্দযাত্রা যে মাঝপথেই শ্মশানে পরিণত হবে, তা কে জানত? খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকাটি মিতুর জীবনের সব স্বপ্নের সমাধি হয়ে রইল। তার চোখে লেগে থাকা আগামী দিনের রঙিন স্বপ্নগুলো এখন চিরতরে বন্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিতুর সেই হৃদয়বিদারক ছবিটি যেন এক নির্মম সত্যের প্রতিচ্ছবি। বিয়ের সাজে সজ্জিত মিতুর নিথর দেহের ওপর রাখা এক টুকরো সাদা কাপড় সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে— জীবন কতটুকু অনিশ্চিত। হাতের মেহেদির রঙ এখনো ফিকে হয়নি, কিন্তু যে হাতটি শক্ত করে ধরে আগামীর পথ চলার কথা ছিল, সেই হাত দুটি এখন নিস্পন্দ।

খুলনার কয়রা উপজেলার নাকসা গ্রাম থেকে শুরু হওয়া উৎসবের রেশ এখন বিষাদে রূপ নিয়েছে।

মিতুর মামা আবু তাহের কান্নায় ভেঙে পড়ে বলেন, নতুন জীবন শুরুর আগেই মেয়েটা এভাবে চলে যাবে, ভাবতেও পারি না। আমাদের সব শেষ হয়ে গেল।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X