চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ব্যবসার কথা বলে ৬০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার ৩ আসামি। ছবি : কালবেলা
গ্রেপ্তার ৩ আসামি। ছবি : কালবেলা

চট্টগ্রামে ব্যবসার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৬০ লাখ টাকা আত্মসাৎ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আত্মসাতের ৩ লাখ ১২ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও প্রতারণায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী গাজীপুরের কাশিমপুর এলাকার বাসিন্দা। প্রতারক চক্রটি তাকে চট্টগ্রাম বন্দর থেকে নিলামের মাধ্যমে ‘আমেরিকান এলাচ’সহ বিভিন্ন মূল্যবান পণ্য কম দামে কিনে দেওয়ার কথা বলে ৬০ লাখ টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ মার্চ) প্রতারণার শিকার শরীফুল ইসলাম ডবলমুরিং মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

মামলার আসামিরা হলেন- মো. দিদারুল আলম (৩৮), মো. আব্দুল কাদের (৭২), মো. কামাল হোসেন (৪৪) ও অজ্ঞাত আরও একজন।

থানা সূত্র জানায়, এরই প্রেক্ষিতে শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন জেলায় ওসি জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। আত্মসাতের ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এসময় পৃথক স্থান থেকে আত্মসাতের ৩ লাখ ১২ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও প্রতারণায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দিন জানান, আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এর আগেও প্রতারণমূলকভাবে টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় করা মামলা বিচারাধীন রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X