ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠি খাল খননে অনিয়ম, ঠিকাদারকে শোকজ

ঝালকাঠি পৌরসভা ২০২৪-২৫ অর্থ বছরে খাল খনন উদ্বোধন স্তম্ভ। ছবি : কালবেলা
ঝালকাঠি পৌরসভা ২০২৪-২৫ অর্থ বছরে খাল খনন উদ্বোধন স্তম্ভ। ছবি : কালবেলা

ঝালকাঠি পৌরসভা ২০২৪-২৫ অর্থবছরের ৭টি খাল খননের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন না করায় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স লিমিটেডকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

সোমবার (১৬ মার্চ) পৌরসভা কারণ দর্শানোর নোটিশ জারি করে।

নোটিশ সূত্রে জানা যায়, ঠিকাদার ৭টি খালের মধ্যে ৬টি খালের কাজ আংশিকভাবে শুরু করলেও কোনোটিই সম্পূর্ণভাবে খনন শেষে হ্যান্ডওভার বা কমপ্লিশন সার্টিফিকেট পৌরসভাকে প্রদান করেনি। বারবার তাগাদা দেওয়ার পরও ঠিকাদার ২টি খাল আংশিক খনন করেন। কিন্তু তা হস্তান্তর না করে অন্য খালগুলো খননে কোনো কার্যকর উদ্যোগ নেননি। ফলে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং পৌরসভার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, চুক্তিমূল্য ১ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৩৭৭ টাকা থেকে সম্পাদিত কাজের বিল হিসেবে ৫২ লাখ ৭১ হাজার ১১ টাকা প্রদান করা হয়েছে। তবে খাল খনন সম্পূর্ণ না হওয়ায় পৌর এলাকার জলাবদ্ধতা ও ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। এছাড়া ঠিকাদার কাজ শতভাগ সম্পন্ন না করে চূড়ান্ত বিলের আবেদন করেছেন এবং বিভিন্ন মহল থেকে চাপ ও হুমকিও দিয়েছেন।

ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টি এম রেজাউল হক রিজভী বলেন, ঠিকাদারকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত এবং ঠিকাদারি লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।

এ বিষয়ে আজমির বিল্ডার্স লিমিটেডের প্রোপাইটার মো. সরোয়ার হোসেন জানান, কাজের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর ইতোমধ্যেই এক বছর এক মাস অতিবাহিত হয়েছে। এতদিন পর হঠাৎ একটি নোটিশ জারি করা যৌক্তিক মনে হয় না। আমরা সময়মতো কাজ সম্পন্ন করার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং কাজও সম্পন্ন করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X