বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৪:২০ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে ঢাকা ছাড়বে দেড় কোটি মানুষ : সড়ক পরিবহনমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহন, সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহন, সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : কালবেলা

সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদ ঘিরে দুই থেকে তিন দিনের মধ্যে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে। তাদের যাত্রা স্বস্তিদায়ক করা বেশ চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, তাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্য-আরামদায়কভাবে স্বজনদের কাছে যাবে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙ্গামাটি নদীর উপর নির্মিত গোমা সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রায় মহাসড়কের যানজট হতে পারে এমন ২০৭টি স্পটে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি হাইওয়ে ও ব্রিজেও মনিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো জায়গায় যানজট হচ্ছে না, এটা সুসংবাদ। কয়েকটি জায়গায় ধীরগতি হলেও গাড়ি পার হয়ে যাচ্ছে। আশা করি, ঈদ যাত্রায় স্বস্তি, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে মানুষ ঘরে ফিরবে।

এসময় রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এবং সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফলক উন্মোচন এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সেতু উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ মন্ত্রী শেখ রবিউল আলম।

এ সময় মন্ত্রী বলেন, প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌপথ নিয়মিত ড্রেজিং করে সচল রাখা হচ্ছে। এই মুহূর্তে ১২শ কিলোমিটার নৌপথ খননকাজ চলছে। আগামীতে সাড়ে ৪ হাজার মিটার নেওয়ার আরো পরিকল্পনা রয়েছে। ঢাকা সদর ঘাট থেকে বরিশাল নদী বন্দর পর্যন্ত অবাধে জাহাজ চলাচল করতে পারবে সে প্রস্তুতি আমাদের আছে।

তিনি বলেন, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার বর্তমানে ক্ষমতায় আছে। এ সরকার উন্নয়ন নিশ্চিত করতে চায়। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন ছাড়া একটি জাতি সমৃদ্ধ হতে পারে না, অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্থ হয়।

উদ্বোধন করা সেতু নিয়ে বলেন, বরিশালের বাকেরগঞ্জের এই সেতুটি খুব গুরুত্বপূর্ণ। প্রায় ২৮৩ মিটার সেতু এই অঞ্চলের মানুষের জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাযাত্রী হেদায়েতুল ইসলামের মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X