শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ
পদ্মা সেতু

৩৬ ঘণ্টায় সাড়ে ৬ কোটি টাকার টোল আদায়

পদ্মা সেতু টোল প্লাজায় টোল আদায়। ছবি : কালবেলা
পদ্মা সেতু টোল প্লাজায় টোল আদায়। ছবি : কালবেলা

ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার কোটি মানুষ আপন নীড়ে ফিরতে শুরু করেছেন।

বুধবার (১৮ মার্চ) ভোর থেকেই সেতুর উত্তর টোল প্লাজার মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় যাত্রীবাহী দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। সড়কে যানবাহনের চাপ থাকলেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন জানান, ঈদের ছুটির প্রথম দিন মঙ্গলবার (১৭ মার্চ) ২৪ ঘণ্টায় মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পদ্মা সেতু পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

তিনি আরও জানান, বুধবার (১৮ মার্চ) মধ্যরাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ১৮ হাজার ৬০৩টি যানবাহন সেতু পারাপার করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।

সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ১২০টি যানবাহন পদ্মা সেতু ব্যবহার করেছে এবং মোট টোল আদায় হয়েছে ৬ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।

আলতাফ হোসেন বলেন, ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বাড়ছে। আজ সারাদিনই যান চলাচল আরও বৃদ্ধি পেতে পারে। তাই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছি।

সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকিতে থাকায় যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X