ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিচারের দাবিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়ালেন মা

সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে আছেন মা লিয়া মনি। ছবি : কালবেলা
সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে আছেন মা লিয়া মনি। ছবি : কালবেলা

ঝালকাঠি সদর উপজেলায় বিচারের দাবিতে ১৩ মাস বয়সী শিশু জেসমিনের লাশ নিয়ে মানববন্ধন করেছেন মা লিয়া মনি। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, ২০২১ সালে একই এলাকার হৃদয় বেপারির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান লিয়া মনি। একপর্যায়ে ওই সম্পর্কের ধারাবাহিকতায় তিনি গর্ভবতী হন। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সন্তান জন্মের পর বিয়ের আশ্বাস দেন হৃদয় বেপারী।

অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নবজাতক শিশুটিকে কৌশলে নিয়ে পালিয়ে যান হৃদয় বেপারী। পরে শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান তিনি। পরবর্তীতে এক ভিক্ষুক শিশুটিকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে একটি চাইল্ড হোমে পাঠান।

ঘটনার বিষয়ে জানতে পেরে লিয়া মনি চাইল্ড হোমে যোগাযোগ করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষার পর চলতি বছরের ৯ মার্চ তিনি শিশুটিকে নিজের কাছে ফিরে পান। তবে তখন শিশুটি অসুস্থ ছিল। পরে তাকে পুনরায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশুটির মৃত্যু হয়।

মানববন্ধন থেকে শিশুটির মৃত্যুর জন্য হৃদয় বেপারিকে দায়ী করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।

এদিকে, অভিযুক্ত হৃদয় বেপারীর বাবা আবুল বেপারী তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৯ মার্চ লিয়া মনি বাদী হয়ে হৃদয় বেপারীসহ তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X