দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা, আটক ২

শহিদুল ইসলাম ঢালি। ছবি : সংগৃহীত
শহিদুল ইসলাম ঢালি। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম ঢালি (৫০)। তিনি ওই গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা ও মওলা বক্স ঢালীর ছেলে। পেশায় তিনি বাবুর্চি ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী নিজ জমিতে প্রাচীর নির্মাণ করছিলেন। এ সময় চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। প্রতিপক্ষের লোকজন প্রাচীর ভেঙে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ঘটনাস্থলে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় শিল্পী খাতুন ও আরবি খাতুন নামের আরও দুজন আহত হন। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে গুরুতর আহত অবস্থায় শহিদুলকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল হয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে এবং এতে শহিদুল গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পূর্বেই একটি মামলা করা হয়েছিল এবং পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এলএইচ/এসএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X