গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১১:০০ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

পাখি শিকার করায় ৬ জনকে জরিমানা

পাখি শিকারিদের অবরুদ্ধ করে গ্রামবাসী। ছবি : কালবেলা
পাখি শিকারিদের অবরুদ্ধ করে গ্রামবাসী। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিপুল পরিমাণ পরিযায়ী পাখি শিকারের ঘটনায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ছয়জনকে অর্থদণ্ড দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার মাথাভাঙ্গা ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ স ম হাদিউল ইসলাম ভূঁইয়া (৮১), আবরার উদ্দিন আহমেদ (৭০), হাজি ওসমান আলী (৭৭), মাজহারুল হক কোরেশী (৭০), আব্দুল্লাহ নূর (৭২) ও আরিক আহমেদ (২৭)।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে এসে ছয় ব্যক্তি ট্রলার নিয়ে গজারিয়ার বিভিন্ন চরাঞ্চল ও মেঘনা নদী তীরবর্তী এলাকায় পাখি শিকার করেন। সারাদিন পাখি শিকারের পর সন্ধ্যায় ফেরার পথে তাদের কাছে বিপুল পরিমাণ পাখি দেখতে পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসী মাথাভাঙ্গা ঈদগাহ এলাকায় তাদের অবরুদ্ধ করে রাখে।

পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে শিকারিদের কাছ থেকে মৃত অবস্থায় সাত বস্তা পরিযায়ী পাখি জব্দ করা হয়, যার পরিমাণ আনুমানিক কয়েক মণ বলে জানা গেছে। এ সময় পাখি শিকারে ব্যবহৃত তিনটি শটগান, একটি এয়ারগান এবং ৬৩ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, ঘটনার সত্যতা পাওয়ায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে এক লাখ টাকা এবং অন্যদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযুক্তদের বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় কারাদণ্ড দেওয়া হয়নি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X