কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

‘মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না’

শিশু আলিফ মোল্লা ও দুর্ঘটনাকবলিত সৌহার্দ্য পরিবহনের বাস। ছবি : সংগৃহীত
শিশু আলিফ মোল্লা ও দুর্ঘটনাকবলিত সৌহার্দ্য পরিবহনের বাস। ছবি : সংগৃহীত

‘আমি আর আমার মা বাসের মধ্যে পাশাপাশি বসে ছিলাম। হঠাৎ বাস নদীতে পড়ে গেলে মা আমাকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে বের করে দেয়। কিন্তু মানুষের চাপে মা আর বের হতে পারেনি। আমি পানিতে ভাসছিলাম, পরে একজন গামছা দিয়ে টেনে আমাকে ওপরে তোলে। এরপর আর মাকে দেখিনি।’

কান্নাজড়িত কণ্ঠে এভাবেই দৌলতদিয়া ঘাটে বাসডুবির সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিচ্ছিল ১০ বছর বয়সী শিশু আলিফ মোল্লা।

গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস পদ্মা নদীতে তলিয়ে গেলে প্রাণ হারান আলিফের মা জ্যোৎস্না বেগম।

নিহত জ্যোৎস্না বেগম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেনিনগর গ্রামের মান্নান মণ্ডলের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র সন্তান আলিফকে নিয়েই ছিল তার পৃথিবী। ঢাকার বাইপাইলে একটি পোশাক কারখানায় কাজ করে সংসার চালাতেন তিনি। মা-ছেলের সেই সাজানো সংসার এখন তছনছ।

সরেজমিনে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। আলিফের নানি শাহেদা বেগম মেয়ের শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন।

বিলাপ করতে করতে তিনি বলেন, ১৯ মার্চ ঈদের ছুটিতে মেয়ে আর নাতি বাড়িতে এসেছিল। ২৫ মার্চ আমি নিজে তাদের বাসে তুলে দিই। ঘাটে পৌঁছে মেয়ে ফোন দিয়ে বলেছিল— ‘মা, আমরা এখন ঘাটে।’ কথা বলতে বলতেই হঠাৎ চিৎকার করে উঠল, বলল— ‘আম্মা, বাস পদ্মায় পড়ে যাচ্ছে!’ এরপর আর কোনো কথা শুনতে পাইনি। আমার মেয়েটা ফোনে কথা বলতে বলতেই নদীর তলে চলে গেল।

আলিফের পরিবার জানায়, বাসটি যখন ডুবছিল, তখন নিজের জীবনের পরোয়া না করে একমাত্র সন্তানকে বাঁচাতে জানালার সরু পথ দিয়ে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন জ্যোৎস্না। আলিফ বেঁচে ফিরলেও অভাগী মা আর ফিরতে পারেননি।

আলিফের মামি মিতা বেগম বলেন, আলিফ বেঁচে ফিরেছে ঠিকই, কিন্তু ওর আপন বলতে আর কেউ রইল না। আমরা মামা-মামিরা আছি, কিন্তু মায়ের জায়গা কি আর কেউ নিতে পারে?

পুরো এলাকায় এখন শোকের ছায়া। একটি মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল এক সংগ্রামী মায়ের প্রাণ, আর এক শিশুকে ঠেলে দিল অনিশ্চিত ভবিষ্যতের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X