কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি ও সমঝোতা প্রক্রিয়া এগোলেও নিজেদের নিরাপত্তা স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদের আইনপ্রণেতা এরিয়েল কালনার বলেছেন, ইসরায়েল নিজেকে রক্ষা করা অব্যাহত রাখবে। যা করা প্রয়োজন, আমরা তাই করব।

সোমবার (১৫ জুন) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যা প্রয়োজন মনে করব, তাই করব। আমাদের বন্ধুদের কাছ থেকে সেই অবস্থান বোঝার প্রত্যাশা করি।

ইরান বা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে কি না; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিত্রদের মধ্যেও মতপার্থক্য থাকতে পারে, তবে বিপদের সময় মিত্রদের একে অপরের অবস্থান বুঝতে হবে।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি উদ্যোগকে ঘিরে ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। দেশটির রাজনৈতিক অঙ্গনের ডানপন্থি থেকে উদারপন্থি বিভিন্ন মহলই মনে করছে, নতুন সমঝোতা ইসরায়েলের কিছু কৌশলগত স্বার্থকে উপেক্ষা করেছে এবং ওয়াশিংটনের সঙ্গে মতবিরোধকে সামনে এনেছে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজায় যে এলাকাগুলো বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে সেনারা অবস্থান অব্যাহত রাখবে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারকের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজেলেল স্মোটরিচ। তিনি দাবি করেছেন, এই চুক্তি শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই ক্ষতিকর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্মোটরিচ বলেন, ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার অভিযান ইসরায়েলকে নিজস্ব উপায়ে অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, ইরানের সঙ্গে হওয়া এই চুক্তি ইসরায়েল এবং সমগ্র মুক্ত বিশ্বের জন্য খারাপ। ইরানের সরকার পতনের অভিযান আমাদের নিজেদেরই সৃজনশীল উপায়ে চালিয়ে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তারা কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, আঞ্চলিক পর্যায়ে পরিচালিত অভিযানে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তার মতে, পশ্চিমা মিত্রদের কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এই অর্জনকে বিসর্জন দেওয়া উচিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X