মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ। ছবি : কালবেলা
সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ। ছবি : কালবেলা

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) বেলা ১১টায় সদরের ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদার (২৫)। বাকিদের নাম পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। আহতরা মাদারীপুর জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ঝিকরহাট গ্রামের পলাশ খানের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করা হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এবং ১২টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সময় পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১০

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১১

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১২

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৩

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৪

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৫

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৬

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৭

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৯

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

২০
X