কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মোংলা ডিপোতে তেলের হিসাবে গরমিল, ম্যানেজার বরখাস্ত

ডিপো ম্যানেজার মো. আল আমিন খান। ছবি : কালবেলা
ডিপো ম্যানেজার মো. আল আমিন খান। ছবি : কালবেলা

বাগেরহাটের মোংলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে ১২ হাজার ৬১৩ লিটার লিটার তেলের হিসাবে গরমিল ধরা পড়েছে। এ ঘটনায় ডিপো ম্যানেজার মো. আল আমিন খানকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত গভীর রাতে আকস্মিক যৌথ অভিযানে জ্বালানি তেলের মজুতে ব্যাপক অনিয়ম ও গরমিলের বিষয়টি ধরা পড়েছে।

রোববার ওই পর্যবেক্ষণ প্রতিবেদনে স্বাক্ষর করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাশ, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশনস) প্রবীর হীরা, বাংলাদেশ নৌবাহিনী বানৌজা মোংলার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) রাইয়ান আলম, বাংলাদেশ নৌবাহিনী বানৌজা মোংলার এসএইচএ আবুল কাশেম, কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট বিএন খালিদ সাইফুল্লাহ, যমুনা অয়েল মোংলার গেজারম্যান মো. জাহিদুর রহমান, বানৌজা মোংলার চিফ পোর্ট অফিসার মো. মিজানুর রহমান, মোংলা থানার এসআই মো. ইমামুল ইসলাম ও যমুনা অয়েলের কম্পিউটার অপারেটর (অস্থায়ী) মো. ফারুক হোসাইন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টায় মোংলা অয়েল ইনস্টলেশনের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, গোয়েন্দা সংস্থা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ওই অভিযানে তেলের বড় হিসাবে ধরনের গরমিলের তথ্য পাওয়া যায়। ওই তেল স্থাপনার তিনটি ট্যাংকে ১২ হাজার ৬১৩ লিটার তেল বেশি পাওয়া গেছে, যা কোম্পানির হিসাবের খাতায় ছিল না। বড় ধরনের জালিয়াতি, অনিয়ম ও পাচারের অংশ হিসেবেই অতিরিক্ত এই তেল ট্যাংকে রেখে হিসাবে কম দেখানো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অভিযান চলাকালে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ম্যানেজার (অপারেশনস) মো. আল আমিন খানের অনুপস্থিতিতে কম্পিউটার অপারেটর (অস্থায়ী) মো. ফারুক হোসাইন দাপ্তরিক রেজিস্ট্রার ও হিসাব উপস্থাপন করেন।

অভিযানকারী দল ওই ডিপোর ৩টি প্রধান ট্যাংক পরিমাপ করে। এতে দেখা যায়, ২৮ মার্চে পাঠানো অফিশিয়াল স্টেটমেন্টের সঙ্গে বাস্তব মজুতের মিল নেই। ১ নম্বর ট্যাংকে অফিশিয়াল হিসাব অনুযায়ী ডিজেল ছিল ১২ লাখ ৯৭ হাজার ৮১৫ লিটার।

অভিযানের সময় পরিমাপ করে দেখা যায়, সেখানে ডিজেল রয়েছে ১২ লাখ ৯৮ হাজার ৭৪৭ লিটার। সে হিসাবে ট্যাংকটিতে তেল বেশি ছিল ৯৩২ লিটার। ৯ নম্বর ট্যাংকে হিসাবের খাতায় তেল মজুত ছিল ২৪ লাখ ৭ হাজার ৬৭৭ লিটার। কিন্তু পরিমাপে এখানে ২৪ লাখ ২০ হাজার ৪৯৫ লিটার তেলের তথ্য উঠে আসে। সে হিসাবে এই ট্যাংকে বাড়তি ডিজেল পাওয়া যায় ১২ হাজার ৮১৮ লিটার। ১৪ নম্বর ট্যাংকে অফিশিয়াল হিসাব অনুযায়ী ডিজেল মজুত ছিল ১২ লাখ ৫৮ হাজার ৭৫৫ লিটার।

যৌথ অভিযানের সময় পরিমাপ করে এই ট্যাংকে ডিজেল পাওয়া যায় ১২ লাখ ৫৯ হাজার ৮৯২ লিটার। যা অফিশিয়াল হিসাবের চেয়ে ১ হাজার ১৩৭ লিটার কম। সব মিলিয়ে মজুতের হিসাবের তুলনায় বাড়তি ডিজেল পাওয়া যায় ১২ হাজার ৬১৩ লিটার।

পর্যবেক্ষণ প্রতিবেদন অনুযায়ী, ৩টি ট্যাংকে উল্লিখিত পরিমাণ অতিরিক্ত তেল পাওয়ার ঘটনাকে অস্বাভাবিক বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে ৯ নম্বর ট্যাংকে ১২ হাজার ৮১৮ লিটারের বিশাল ব্যবধান নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশ্ন উঠেছে।

তাদের আশঙ্কা, এই ট্যাংক থেকেই তেল পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারী চক্রের।

যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমির মাসুদকে ফোনকল করা হলে তিনি জানান, ওই ডিপোতে তেলের হিসাবে গরমিল পাওয়ায় ট্যাংকগুলো সিলগালা করা হয়েছে। আল আমিন খানকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১০

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১২

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৩

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৪

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৫

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৬

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৭

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৮

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৯

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

২০
X