লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে হত্যা, ট্রাকচালক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ট্রাকচালক। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত ট্রাকচালক। ছবি : সংগৃহীত

নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যার মূলহোতা চালক সুজাত আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

রোববার (২৯ মার্চ) বিকেলে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বেনাপোল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৮ মার্চ) দিবাগত মধ্যরাতে কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে অবস্থিত ‘তানভীর ফিলিং স্টেশনে’ এই নৃশংস ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রাকে তেল দেওয়া নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষুব্ধ চালক সুজাত আলী পাম্পের ম্যানেজার নাহিদ সরদার (৩৫) ও তার সহকর্মী জিহাদুল মোল্যাকে (২৯) ট্রাকের চাকায় পিষ্ট করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করা হলে চিকিৎসক ম্যানেজার নাহিদ সরদারকে মৃত ঘোষণা করেন। নিহত নাহিদ তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে।

অন্যদিকে, তার বন্ধু ও সহকর্মী জিহাদুল মোল্যার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত চালক সুজাত আলীকে নড়াইলে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১০

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১১

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১২

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৩

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৪

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৫

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১৬

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৭

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৮

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৯

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

২০
X