বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সেচ পাম্পের ঘরে বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা

বৃদ্ধকে সেচ পাম্প ঘরের ভেতর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছবি : কালবেলা
বৃদ্ধকে সেচ পাম্প ঘরের ভেতর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছবি : কালবেলা

বগুড়ার গাবতলী উপজেলায় লতিফ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধকে সেচ পাম্প ঘরের ভেতর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা এলাকার শালমারা চরের একটি পাম্প ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত লতিফ আকন্দ মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, লতিফ আকন্দ নিয়মিত ওই সেচ পাম্প ঘরে রাতযাপন করতেন। শনিবার রাতেও তিনি প্রতিদিনের মতো বাড়ি থেকে পাম্প ঘরের উদ্দেশ্যে বের হন। পরদিন সকালে দুই কৃষক জমিতে সার দিতে গিয়ে পাম্প ঘরের বেড়া ভাঙা দেখতে পান। ভেতরে উঁকি দিয়ে তারা লতিফ আকন্দকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া পাম্প ঘরের ভেতরে রক্তের দাগ ও ধস্তাধস্তির স্পষ্ট আলামত মিলেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির এবং গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X