সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

সেচ প্রকল্পের মোটর চুরি, বিপাকে শতাধিক কৃষক

সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্পের মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। ছবি : কালবেলা
সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্পের মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাদ্দে স্থাপিত সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্পের মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনায় বিপাকে পড়েছেন শতাধিক কৃষক।

বোরো ধান পাকতে আর মাত্র ২০-২৫ দিন বাকি থাকতেই সেচ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বড় ধরনের কৃষি ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কৃষকরা জমিতে গিয়ে দেখতে পান, সেচ প্রকল্পের মোটর উধাও। পাশাপাশি সোলারের ব্যাটারি, প্যানেল ও অন্যান্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চোরেরা প্রকল্প কক্ষের উপর দিয়ে ভেতরে প্রবেশ করে এসব সরঞ্জাম নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় কৃষি অফিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কয়েক বছর আগে সুবিধাবঞ্চিত এ এলাকায় সরকারি অনুদানে প্রকল্পটি স্থাপন করা হয়। এর মাধ্যমে প্রায় ৩০ থেকে ৪০ একর জমিতে সেচ দিয়ে চাষাবাদ করতেন শতাধিক কৃষক। ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের জন্য এ প্রকল্পটিই ছিল তাদের প্রধান নির্ভরতা।

চুরির ঘটনায় প্রায় এক লাখ টাকার মোটরের কয়েল, ২০ হাজার টাকার ব্যাটারি এবং একাধিক সৌর প্যানেলসহ বিভিন্ন সরঞ্জাম খোয়া গেছে বলে জানা গেছে।

স্থানীয় কৃষকদের দাবি, দীর্ঘমেয়াদে শুধু প্রকল্পের ওপর নির্ভর না রেখে জরুরি ভিত্তিতে জরুরি প্রশাসনিক বরাদ্দ দিয়ে দ্রুত মেরামত করা হোক। এজন্য তারা স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক শহিদুল ইসলাম বলেন, কয়েক মাস আগে গঙ্গানগর গ্রামের রুবেল, বাবু মিয়া ও রবিন মিয়া মোটর চুরি করেছিল, পরে ভাঙারি দোকান থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সালিশে মীমাংসা হয়। আমরা দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও মোটর উদ্ধারের দাবি জানাচ্ছি।

সেচ পরিচালনা কমিটির সদস্য ফারুক মিয়া বলেন, ধান কাটার সময় খুব কাছাকাছি। এখন সেচ দিতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। আমরা দ্রুত সহযোগিতা চাই।

উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার বলেন, ঘটনাটি আমরা তদন্ত করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রকল্পটি দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X