গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচপাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের প্রফেসর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন— উপজেলার সর্বানন্দ ইউনিয়নের প্রফেসর বাজার এলাকার শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজ পুকুর থেকে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে যান শহিদুল ও তার ছেলে। একপর্যায়ে মোটরে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে শিহাব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এ সময় তাকে বাঁচাতে গেলে শহিদুলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

দীর্ঘক্ষণ বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের মরদেহ দেখতে পান। পরে গ্রামবাসীর সহায়তায় মরদেহ দুটি বাড়িতে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ কালবেলাকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X