সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে হাইটেক পার্ক পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

নাটোরের সিংড়ায় ভারতীয় সহকারী হাইকমিশনারের হাইটেক পার্ক পরিদর্শন। ছবি : কালবেলা
নাটোরের সিংড়ায় ভারতীয় সহকারী হাইকমিশনারের হাইটেক পার্ক পরিদর্শন। ছবি : কালবেলা

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের সিংড়া উপজেলার হাইটেক পার্ক পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় তিনি এ পরিদর্শন করেন।

হাইটেক পার্ক সূত্রে জানা যায়, মনোজ কুমার সিংড়া হাইটেক পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সেখানে নির্মাণাধীন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি প্রকল্পের বর্তমান অবস্থা, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অবগত হন। এ সময় তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, সিংড়ার হাইটেক পার্কে স্থাপিত আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারটি ভারত-বাংলাদেশ যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাধ্যমে তরুণদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করা হচ্ছে।

পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রাজশাহীর উদ্দেশে রওনা দেন।

এ সময় সিংড়া উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) মাজদার আলী, বাংলাদেশ-ভারত ডিজিটাল পরিষেবা ও কর্মসংস্থান প্রশিক্ষণ (বিডিসেট) প্রকল্পের ট্রেইনার তৌহিদুর ইসলাম, শাওয়াল আহমেদ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X